আলমডাঙ্গার সন্তান সায়মুম আরাফাত স্বপ্নীল জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হয় সে। যা তাকে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। ‘খ’ গ্রুপে সায়মুম আরাফাত স্বপ্নীল কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে। সায়মুম আরাফাত স্বপ্নীল আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম এবং ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তার দম্পতির একমাত্র সন্তান। তার সাফল্যে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন