মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলার গাংনী-আসমানখালি (জিএ) সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ভাংবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জিএ থানা ছাত্রশিবিরের সভাপতি শাওন হোসেন রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিএ থানা শাখার আমির আব্বাস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিবির করতে হলে ছাত্র হিসেবে যেমন ভালো হওয়া লাগবে, তেমনি একজন সংগঠনের দায়িত্বশীল হতে হলে অবশ্যই সৎ যোগ্য হতে হবে। মানুষের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্রশিবিরের বিকল্প কোনো সংগঠন বাংলাদেশে নেই।’ সভায় বিজয় দিবস সম্পর্কে সাধারণ ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও জ্ঞান ভিত্তিক আলোচনা হয়।
ইসলামী ছাত্রশিবির জিএ থানা শাখার সেক্রেটারি শামিম রেজার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জিএ থানা শাখার সাবেক সভাপতি ইমরান হোসাইন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল রাশিদুল ইসলাম, জিএ থানা শাখার সাবেক অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম চঞ্চল, হারদী কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন