রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৪ ইং
মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের চাপাতলা এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে চাপাতলা গ্রামের একটি গোলাপ বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সুপ্রদীপ হালদার কলকাতার উত্তর চব্বিশপরগনা জেলার থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হালদারের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুরের কুসুমপুর বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওঁৎ পেতে ছিল। এসময় ভারতীয় নাগরিক সুপ্রদীপ হালদার স্থানীয় একটি গোলাপ বাগানের মধ্যদিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। এ বিষয়ে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২-এর দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় মামলা হয়েছে।

একই দিন মহেশপুর-জীবননগর সীমান্তের মাধবখালী গ্রাম থেকে ১৯টি বস্তায় ৬৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। চোরাকারবারিরা হাসুয়া নিয়ে বিজিবির দিকে ছুটে এলে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।



কমেন্ট বক্স