রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৪ ইং
জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আফজাল ফাউন্ডেশনের আয়োজনে পৌরসভার শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আফজাল ফাউন্ডেশনের সভাপতি নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, যুবদল নেতা আ. মোমিন, মুরাদ হোসেন, রবিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আব্দুল হামিদ।



কমেন্ট বক্স