রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কেরু মিল গ্যারেজে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৪ ইং
দর্শনা কেরু মিল গ্যারেজে আলোচনা ও দোয়া মাহফিল

কেরু অ্যান্ড কোম্পানির আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেরু গ্যারেজ চত্বরে এ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে গ্যারেজের ইঞ্জিনিয়ার আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

তিনি বলেন, গ্যারেজ একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টর যদি ভালোভাবে চলে তাহলে মিলটি ভালো চলবে। এসময় বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তার, এডিএম গালিব হাসান, ডিজিএম মাহবুবুর রহমান, কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজোহা আজাদী।



কমেন্ট বক্স