বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতুদহ ইউনিয়ন শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বলদিয়া মাদ্রাসা মোড়ে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ মাস্টার, সেক্রেটারি মাহাবুব হাসান, ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সভাপতি শফিকুল ইসলাম, তালিমুল কুরআন সভাপতি মো. আব্বাস উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেল চারটায় বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইউনিয়ন আমির মোশারফ হোসেনের সভাপতিত্বতে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আবুল কালাম, আমিনুল ইসলাম মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন সেক্রেটারি শাহিন আলমসহ বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন