রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা সংগঠনের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নুর মুহাম্মদ হুসাইন চৌধুরী, সহসভাপতি পদে মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি পদে আরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি পদে সাজিবুর রহমান ও প্রচার সম্পাদক পদে ইমরান হুসাইন দায়িত্ব পেয়েছেন।
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি তৌহিদুর রহমান, আলমডাঙ্গা পৌর সভাপতি সাইফুল্লাহ হাসান, দামুরহুদা উপজেলা সভাপতি মেহেদি হাসান, দর্শনা থানা সেক্রেটারি খায়রুল ইসলাম ও যুবনেতা শফিউজ্জামান মিঠু প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিনের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ কর্মদিবসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স