রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইকরা একাডেমিতে বিদায়ী সংবর্ধনা ও বিজয় দিবস উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০২৪ ইং
ইকরা একাডেমিতে বিদায়ী সংবর্ধনা ও বিজয় দিবস উদ্যাপন

মহান বিজয় দিবস ও ২০২৪ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গার ইকরা একাডেমিতে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভার শরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা বিন ইয়ামিন। উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ইকরা একাডেমির পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাইনুল হাসান মাহিম ও হাফেজা মুশফিকা জান্নাত মুনতাহা। এছাড়া বড় ভাইদের উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ।
শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইকরা একাডেমির সহকারী পরিচালক মাওলানা মুনাওয়ার হুসাইন, শিক্ষা পরিচালক মাওলানা ক্বারী বিন ইয়ামিন, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা এখলাছুর রহমান, শামীম হোসেন, ইসলামি ব্যাংক জীবননগর শাখার প্রিন্সিপাল অফিসার মো. দেলোয়ার হোসেন এবং শহর সমাজ সেবা কম্পিউটারের প্রশিক্ষক মো. আব্দুর রহমান।



কমেন্ট বক্স