রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপির তেঘরীতে দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে উত্তম-মধ্যম

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৪ ইং
গড়াইটুপির তেঘরীতে দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে উত্তম-মধ্যম

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে বাজে মতলবে ঢুকে গ্রামবাসীর হাতে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। গতকাল বুধবার রাত ১০টার দিকে গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী বাথরুমে গেলে ওঁৎ পেতে থাকা জাহিদুল ইসলাম (ডাব) ও ঈমান আলী তাকে বিরক্ত করে। ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে জাহিদুলকে দেশীয় অস্ত্র চাকুসহ আটক করে উত্তম-মধ্যম দিলে ঈমান আলী পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, জাহিদুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও পতিতা ব্যবসার অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালীদের ছায়ায় থাকায় কেউ কিছু বলতে পারে না। ভুক্তভোগীর ছেলে অভিযোগ করেন, ‘ওরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও আমাদের বাড়ির পেছনে এসে বিরক্ত করেছে। আমরা বিচার চাই।’ এদিকে অভিযুক্ত জাহিদুল বলেন, ‘আমরা গাঁজা সেবনের পর বাগান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঈমান পালায়, আর আমাকে গ্রামবাসী আটক করে। আমার কাছে পাওয়া চাকু গাঁজা কাটার কাজে ব্যবহৃত হয়।’



কমেন্ট বক্স