আলমডাঙ্গার পারদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিরুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক রবিউল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি.এম. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী শিক্ষক মো. জামিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি হাসিবুল ইসলাম, সহকারী শিক্ষক নাছরিন খাতুন, শাহনাজ পারভীন ও মাহমুদা খাতুনসহ সকল শিক্ষার্থীরা। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে বিদায়ী ক্রেস্ট ও উপহার তুলে দেন।
সমীকরণ প্রতিবেদন