রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাইসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বাইসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক

চুয়াডাঙ্গায় সাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই বাইসাইকেল। গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও দামুড়হুদা রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট মথুরাপুর পাড়ার মৃত শুকুর আলীর ছেলে আছিব ইসলাম (২১), গাইদঘাট রেলপাড়ার টোটন হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৪) ও দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন মোল্লার ছেলে নাছির উদ্দীন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজা মার্কেটের সামনে থেকে হাবিব নামে একজনের একটি বাইসাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে গাইদঘাটের আছিবকে শনাক্ত করা হয়। ওইদিনই চুয়াডাঙ্গা সদর থানায় সাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন তিনি। পরে গতকাল বেলা ১১টার পর চুয়াডাঙ্গা গ্রিন ফুডের পেছনে আছিবকে দেখেতে পেয়ে তাকে আটক করে থানা পুলিশ। পরে পুলিশ আছিবের দেওয়া তথ্যের ভিত্তিতে গাইদঘাট ও দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে অন্য দুজনকে আটক করা হয়। একইসাথে উদ্ধার করা হয় চুরিকৃত আরও তিনটি বাইসাইকেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স