দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারি করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে ভর্তি লটারি বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে এই লটারি অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ক, খ এবং গ শাখা মিলে প্রতি শাখায় ৫৫ জন করে মোট আসন সংখ্যা ১৬৫। ভর্তির জন্য আবেদন পড়েছে ১৯৯ জন। এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১৬৫ জন ছাত্রীকে লটারির মাধ্যমে বাছাই করা হয়। বাকি ৩৪ জন জন ছাত্রীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন লটারি বাছাই কমিটির সদস্যসচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, সদস্য উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সদস্য মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, বিপুল কুমার, আবু বক্কর সিদ্দিকসহ ভর্তি ইচ্ছুক আবেদনকারী ছাত্রীদের অভিভাবকেরা।
সমীকরণ প্রতিবেদন