রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মৃত্যুকালীন চেক প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৪ ইং
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মৃত্যুকালীন চেক প্রদান

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিল বেনিভোলেন্ট ফান্ড থেকে সদর উপজেলার আমঝুপি গ্রামের অ্যাডভোকেট রহমতুল্লাহ এবং গাংনী উপজেলার গাংনীর অ্যাডভোকেট রমজান আলীর পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে অ্যাডভোকেট রমজান আলীর পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং অ্যাডভোকেট রহমতুল্লাহ পরিবারের মাঝে ৫ লাখ টাকা চেক প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে চেক তুলে দেন। এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক সাদ্দাম সেখানে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স