দর্শনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ফার্মেসির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা গেছে, পুরাতন বাজারে দোয়েল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা ও রেল বাজারে আলো ফার্মেসিতে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর রেলবাজারে আরও বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে তেমন কোনো সমস্যা না থাকায় তাদের সতর্ক বার্তা দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় ফার্মেসি ব্যবসায়ীদের উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ তাসফিকুর রহমান বলেন, ‘আপনারা নিয়ম মেনে সঠিকভাবে ব্যবসা করবেন। নিয়মের বাইরে কোনো কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার শফিউল ইসলাম, দর্শনা পৌরসভার পক্ষে জাহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম ও দর্শনা থানা-পুলিশের একটি দল।
সমীকরণ প্রতিবেদন