বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ১৫ শিক্ষার্থী উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জনসহ পাঁচ পারা গ্রুপে ঢাকা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে মাদ্রাসার হেফজখানা শ্রেণির শিক্ষার্থী এহসানূল হক। এছাড়াও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় পঞ্চম এবং দশম স্থান অর্জনসহ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে নিয়েছিল এই মাদ্রাসার দুই শিক্ষার্থী। তারা হলো- পাঁচ পারা গ্রুপে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী এহসানূল হক ও দশম স্থান অর্জনকারী শিক্ষার্থী মুহাম্মদ। গত সোমবার যশোর রেলস্টেশন মাদ্রসায় অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে এই দুই প্রতিযোগী পুরস্কৃত হন। ২০ পারা গ্রুপে সপ্তম মুহা. আবুল বাশার ও ৩০ পারা গ্রুপে অষ্টম মুহা. হুজাইফা।
এছাড়াও দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পর্যায়ে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন পাঁচ পারা গ্রুপে প্রথম এহসানূল হক, তৃতীয় মুজাহিদ, পঞ্চম তাবির, ষষ্ঠ মুহাম্মদ ও দশম জুনাইদ। ১০ পারা গ্রুপে প্রথম মো. হুজাইফা। ২০ পারা গ্রুপে প্রথম জুনাইদ, দ্বিতীয় আবুল বাশার এবং ষষ্ঠ স্থান অর্জন করেন হাদিউজ্জামান। ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে দ্বিতীয় মুহা. আফিফ, চতুর্থ হুজাইফা, পঞ্চম সাকিব, ষষ্ঠ আরাফাত, সপ্তম সাইদুর রহমান ও অষ্টম স্থান অধিকার করে ওয়ালিদ।
দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ছাত্রদের সাফল্যর বিষয়ে মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীরা লেখাপড়ায় ভালো ফলাফলের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হচ্ছে। যা আমাদের জন্য আনন্দের। তিনি বলেন, ‘মাদ্রাসার হেফজখানা শ্রেণির শিক্ষার্থী এহসানূল হক বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচ পারা গ্রুপে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনসহ ঢাকা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ অর্জন করেছে। যা অত্র মাদ্রাসাসহ জেলার সুনাম বয়ে এনেছে। তার জন্য আমি ও মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী।’
সমীকরণ প্রতিবেদন