রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই হাজার ৬৫টি কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
জীবননগরে দুই হাজার ৬৫টি কম্বল বিতরণ

জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও দুস্থদের জন্য দুই হাজার ৬৫টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলা পরিষদ চত্বর ৮টি ইউনিয়ন ও পৌর কর্তৃপক্ষের হাতে এসব কম্বল হস্তান্তর ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১ হাজার ২৮০টি কম্বল এসেছে এবং উপজেলা প্রশাসন থেকে ৭৮৫টি কম্বল ক্রয় করা হয়েছে। তারা নির্দেশনা অনুযায়ী প্রতিনিটি ইউনিয়নে ২৩৪টি এবং পৌরসভায় ১২৬টি কম্বল বিতরণের জন্য প্রদান করেছে। এই হিসেবে ৮ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২৬টি করে কম্বল দেওয়া হয়েছে। আর পৌরভার প্রতিটি ওয়ার্ডে ১৪টি করে দেওয়া হয়েছে।

ইউএনও মো. আল আমীন আরও বলেন, যারা প্রকৃতভাবে কম্বল পাওয়ার অধিকার রাখে, তাদের দেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়লসহ ৮টি ইউনিয়ন ও পৌর কর্তৃপক্ষ।



কমেন্ট বক্স