রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
দর্শনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা রফিকুল ইসলাম ববি (৪২) ও আহসান হাবীব রকি (২৮) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তাদেরকে দর্শনা কেরু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ববি দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে এবং রকি দর্শনা পৌর ছাত্রলীগের সদস্য ও আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা পৌর এলাকার কেরু এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনে দর্শনা পৌর শাখার সাবেক সভাপতি ববি ও পৌর ছাত্রলীগের সদস্য রকিকে গ্রেপ্তার করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকি দর্শনা থানার ২৭/০৮/২০২৪ তারিখের মামলা নং-৯ এর তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।



কমেন্ট বক্স