রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে জমি নিয়ে বিরোধে হামলায় দুই ছেলেসহ আহত বাবা

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
কুড়ুলগাছিতে জমি নিয়ে বিরোধে হামলায় দুই ছেলেসহ আহত বাবা

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় দুই ছেলেসহ বাবা আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- কুড়ুলগাছি মাঠপাড়ার মৃত শরিয়ত উল্লাহর ছেলে লোকমান হাকিম (৭০), তার দুই ছেলে বকুল মিয়া (৪০) ও আক্তারুজ্জামান স্বপন (৩৫)।

আহত স্বপন জানান, তারা চার বিঘা জমিতে ধান চাষের পর এবার গম রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। দুপুরে মাঠে কাজ করার সময় একই এলাকার উলফাত হোসেনের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাদের ওপর দা ও হাসুয়া নিয়ে হামলা চালায়। এতে লোকমান হাকিম ও বকুল মিয়ার মাথায় গুরুতর জখম হয় এবং আক্তারুজ্জামান স্বপন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

বকুল মিয়া বলেন, ‘১৯৯৪ সালে আমার বাবা লোকমান হাকিম জমিটি ক্রয় করেন। এরপর থেকে আমরা সেখানে আবাদ করে আসছি। এখন উলফাত হোসেন জমিটি তাদের বলে দাবি করে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমার মাথায় কোপ লাগাসহ বাম ভেঙে গেছে। আমার বাবার মাথায়ও পোপ মেরেছে, ছোট ভাইকেও পিটিয়ে আহত করেছে তারা।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, আহত তিনজনের মধ্যে লোকমান হাকিম ও বকুল মিয়ার মাথায় গুরুতর জখম রয়েছে। এছাড়াও বকুলের পা ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাদের ভর্তি রাখা হয়েছে।

এদিকে হামলার নেতৃত্বে থাকা একই এলাকার মৃত গরিবুল্লাহ’র ছেলে উলফাত হোসেনসহ অন্যরা ঘটনার পর পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



কমেন্ট বক্স