ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুলেটে আঘাতপ্রাপ্ত ছাত্র বিজয়ের নামে মিথ্যা মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভৈরবা বাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।
সমীকরণ প্রতিবেদন