রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা কর্ণধার সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
মেহেরপুর জেলা কর্ণধার সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের রনি আলম, সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভুরাম পাল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের সুপার ডা. জমির মো. হাসিবুস সাত্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রতিম কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম, প্রতিবন্ধী অফিসার তুলশী কুমার পাল, কৃষি বিপণন অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স