ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়েয় উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক গোলক মজুমদার। ঝিনাইদহ সদর উপজেলার তিনটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সমীকরণ প্রতিবেদন