রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের উত্তরপ্রদেশ জেলার শাহপুর থানাধীন বাশারতপুর গ্রামের সারাদ এডবিনের মেয়ে জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের রানু বার্মার ছেলে কাজল বার্মা। গতকাল রোববার সন্ধ্যায় বিজিবি প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধপথে মাইলবাড়িয়া গ্রামে তিন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে এবং ওই গ্রামেই অবস্থান করছে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে। তিনি বলেন,‘আটককৃতদের বিরুদ্ধ মহশেপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।’ এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন জানান, বিবিজি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা ভারতীয় বা বাংলাদেশি নাগরিক তা জিজ্ঞাসাবাদ ছাড়া বলা যাচ্ছে না। তিনি এও জানান, বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজন রয়েছে।



কমেন্ট বক্স