চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মহিলা কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে সরোজগঞ্জের যুগিরহুদা মিলপাড়ায় মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার। প্রধান অতিথি ছিলেন ঢাকা কুরআন রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক ও সদর ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফী।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি আলাউদ্দিন। এছাড়াও হযরত মাওলানা মো. জহুরুল ইসলাম আজিজী, নায়েবে মুহতামিম ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও বর্তমান মাদ্রাসার পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ স্থানীয় উলামায়ে কেরামগণ ও বিশিষ্ট ব্যক্তিরা এই মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলের আয়োজন করেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও যুগিরহুদা মিলপাড়া গ্রামবাসী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন