রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলের সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোতাহারুল ইসলাম চঞ্চল। মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন, হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী ও ঢাকা সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠীর পরিচালক হযরত মাওলানা জয়নুল আবেদীন।

বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করেন চুয়াডাঙ্গা জেলার মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সদস্য ও জেলা সহসভাপতি হযরত মাওলানা আবুজার গিফারী। এছাড়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী শহিদুল ইসলাম সোহেল আশরাফি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শুরা সদস্য ও আইসিটি বিভাগের প্রধান হারুন অর রশিদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খানসহ অন্যান্য অতিথি ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল সোহেল ইসলাম আশরাফি। অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক হযরত মাওলানা জয়নুল আবেদীন। এছাড়া অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ২ জন হাফেজ ছাত্র, সাক্ষাত হোসেন ও নাঈম হুসাইনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়।



কমেন্ট বক্স