রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজারে দোকানে ছাউনীর টিন কেটে চুরি

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়া বাজারে দোকানে ছাউনীর টিন কেটে চুরি

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স হৃদয় ট্রেডার্স নামক কীটনাশকের দোকানের ছাউনীর টিন কেটে চুরির ঘটনা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ ১৫ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, মেসার্স হৃদয় ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মঈনুল ইসলাম লুলু মিয়া প্রতিদিনের ন্যায় শনিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল রোববার সকালে দোকানের তালা খুলে দেখেন চোরেরা ড্রয়ারে রাখা টাকাসহ ৩ লক্ষাধিক টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল।

``
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের  সদস্য শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ব্যবসায়ী বজলুর রহমান, প্রিয়ক, আব্দুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে অবস্থিত আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে সাব্দার সুপার মার্কেটে গ্যাসঘর, রুপা জুয়েলার্স ও সম্রাট বীজ ভান্ডারের একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় দেহাটি, কাশিপুর ও আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা পুলিশ সুপারসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। আর আন্দুলবাড়ীয়া বাজারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা প্রহরী বৃদ্ধিসহ নতুন নির্বাচিত পরিচালনা কমিটির দাবি উঠেছে।



কমেন্ট বক্স