সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দিনভর পালিত হবে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় দিনভর পালিত হবে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি

মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে। সকাল সাতটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে মুক্তমঞ্চে বিজয় মেলার উদ্বোধন, শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।

শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জা। জাতীয় পতাকা ও রঙিন নিশান দ্বারা প্রধান প্রধান সড়ক, সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহ সজ্জিতকরণ। জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন। শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল। সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা।

স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (ঞ-২০) ক্রিকেট টুর্নামেন্ট/নৌকা বাইচ (যেখানে সম্ভব) ফুটবল/কাবাডি/হা-ডু-ডু খেলা) এবং অনুষ্ঠানের আয়োজন। জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলার সর্বত্র মিলনায়তনে/উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। জেলার সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার সরবরাহ।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ