রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পথে পথে লাল সবুজের পতাকা কাঁধে সংগ্রামী সোলেমান

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৪ ইং
পথে পথে লাল সবুজের পতাকা কাঁধে সংগ্রামী সোলেমান

আলমডাঙ্গা শহরের বিভিন্ন অলি-গলি থেকে প্রধান সড়কে জাতীয় পতাকা ফেরি করে বিক্রি করছেন সোলেমান। পতাকা কাঁধে তার গল্প এক সংগ্রামের প্রতিচ্ছবি। সোলেমানের সঙ্গে কথা বলে জানা যায়, এটি শুধু তাঁর জীবিকার উপায় নয়, বরং প্রতিবছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও ভাষা দিবসের সময় লাল সবুজের এই পতাকা বিক্রি করা তার এক ধরণের নেশা। এই কাজে তিনি যেমন আনন্দ পান, তেমনি মনে শান্তিও খুঁজে পান।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যায়। কখনো তা হয় জীবন-জীবিকার জন্য, কখনো স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষার জন্য। সোলেমানের লড়াই দারিদ্রের বিরুদ্ধে, তবে আজ তা এক বিজয়গাঁথা হয়ে উঠেছে।

কুমিল্লার মৌসুমি পতাকা ব্যবসায়ী সোলেমান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রি করে তার পরিবারে বিজয়ের বার্তা নিয়ে যেতে চান সকলের কাছে। তিনি জানান, লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে সম্মান জানাতে এই কাজের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি আরও জানান, সারাদিনের আয় দিয়ে অসুস্থ মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকমে দিন কাটে তার। তবে যত কষ্টই হোক, পতাকা বিক্রি করে বাড়ি ফেরার সময় তার মনে বিজয়ের হাসি লেগে থাকে। তিনি বলেন, ‘পতাকা বিক্রির অর্থ শুধু জীবিকা নয়, এটি আমাকে মানসিক শান্তি এনে দেয়। সারাজীবন এভাবেই বাঁচতে চাই।’



কমেন্ট বক্স