রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের আলমডাঙ্গা থানা শাখার সেক্রেটারি মো. খালিদ হাসান। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন।
সভায় বিজয় দিবস সম্পর্কে সাধারণ ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও জ্ঞান ভিত্তিক আলোচনা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি মো. সাগর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমির মো. শফিউল আলম বকুল, জামায়াতে ইসলামীর জামজামি ইউনিয়ন শাখার আমির মো. ফজলুল হক, ডাউকি ইউনিয়ন শাখার আমির মো. সজীবুর রহমান।
বক্তারা বলেন, ছাত্রশিবির একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রশিবির একটি ছাত্রকে বাবা মায়ের ভালো ছেলে। সমাজের চরিত্রবান মানুষ এবং রাষ্ট্রের একজন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির করে যাচ্ছে।
বিশেষ অতিথি মো. শফিউল আলম বকুল বলেন, যে দেশে পুলিশের মেয়ে হওয়া সত্ত্বেও নেশার টাকা না পেয়ে তার বাবা-মাকে হত্যা করতে পারে সেই দেশে আর যায় হোক তাদের দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্রশিবিরের বিলল্প কোনো সংগঠন বাংলাদেশ নেই।



কমেন্ট বক্স