রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমিরের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমিরের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা আমিরের নিজ বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলি, উপজেলা জামায়াতের আমির শফিকুল আলম বকুল। এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উলামা ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন আমির সজীবুর রহমান,প্রচার ও মিডিয়া সম্পাদক আমান উদ্দিন।

আলমডাঙ্গা প্রেসক্লাব থেকে উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহসভাপতি জামসেদুল হক মুনি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম,সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল প্রমুখ।

শফিউল আলম বকুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের যথাযথ সম্মান প্রদর্শন করে। বর্তমানে জামায়াতে ইসলামী তিনটি বিষয় নিয়ে কাজ করছেন। মানবের সেবা, উপযুক্ত নেতা-কর্মী তৈরি করা ও ধর্মীয় মূল্যবোধ। আগামী দিনে বাংলাদেশ সৃষ্টি হবে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ইসলামী আদর্শে বিশ্বাসী এক সুন্দর মানব জীবন। সাংবাদিক ভাইদের সঠিক পক্ষপাত বিহীন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহব্বান জানাচ্ছি।



কমেন্ট বক্স