রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ চিফ আদালত আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
ঝিনাইদহ চিফ আদালত আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’ শ্লোগানে গতকাল শনিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এই অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. মাসুদ আলী। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন, ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, আদালতের নাজির হাবিবুর রহমান, অ্যাকাউন্টেন্ট মো. জিয়াউর রহমান ও স্টেনো টাইপিস্ট মো. মেহেদী হাসান লাভলু উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী বলেন, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অপরিহার্য। এটা মুসলিমদের ইমানের অঙ্গ বলা হয়েছে। সুতরাং বিচারপ্রার্থী জনগণ যেন আদালত আঙিনায় এসে ধুলাবালিমুক্ত নির্মল পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন সেটিই এই অভিযানের মূল লক্ষ্য।



কমেন্ট বক্স