রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে চতুর্থ পিপিএলের ট্রফি উন্মোচন

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
ঝিনাইদহে চতুর্থ পিপিএলের ট্রফি উন্মোচন

ঝিনাইদহে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হচ্ছে পবহাটি প্রিমিয়ার লীগের (পিপিএল) চতুর্থ আসর। আগামী সোমবার (১৬ ডিসেম্বর) থেকে এই লীগ শুরু হচ্ছে। গতকাল শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লীগের গ্রুপ নির্ধারণ ও ট্রফি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিপিএলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ।
এসময় ক্রীড়াবিদ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, জজ আদালতের এপিপি সরদার মনিরুল ইসলাম মিল্টন, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, প্রিমিয়ার লীগের সদস্যসচিব অ্যাড. আনোয়ার হোসেন চাঁদ, রোকনুজ্জামান, এমদাদুল ইসলাম, আব্দুর রাকিব, রাসেল রানা ও সানজিদ শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১৬ ডিসেম্বর শহরের পবহাটি বলফিল্ডে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এম মজিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, এতে জেলার বিভিন্ন উপজেলার ২৪টি দল ৮টি গ্রুপে অংশ গ্রহণ করছে। ২৭ ডিসেম্বর রাতে ফাইনাল খেলার মাধ্যমে পবহাটি প্রিমিয়ার লীগ শেষ হবে। লীগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সিও বাংলাদেশ, রাবেয়া হাসপাতাল, শান্দা অ্যাগ্রো, জাপানিজ ল্যাংগুয়েজ, ইউনাইটেড ডায়াগনেস্টিক সেন্টার, রায়হান মটরস ও কার ট্রেড স্পন্সর করছে। সংবাদ সম্মেলন শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির উন্মোচন করেন।



কমেন্ট বক্স