রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এশা নামাজের পর আন্দুলবাড়ীয়া মীরপাড়ার চৌরাস্তা মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, সদস্য সমসের আলী, উপজেলা যুবদলের সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, উপজেলা কৃষকদলের সদস্যসচিব ছানোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল ওয়াহেদ মিয়া।

স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর। সভা যৌথভাবে উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক এসএম জাভেদ লাল মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মামুন ও মোল্লা হাফিজুর রহমান ইয়া খান।



কমেন্ট বক্স