রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নতিপোতায় জামায়াতের সুধী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
দামুড়হুদার নতিপোতায় জামায়াতের সুধী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল। আমাদের সংগঠনের অধীনে সুদক্ষ নাগরিক তৈরির জন্য দেশে রয়েছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য সেবার জন্য রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ইবনে সিনার মতো হাসপাতাল এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য ইসলামী ব্যাংক। যতদিন ইসলামী ব্যাংক আমাদের নিয়ন্ত্রণে ছিল, ততদিন মানুষ সুনামের সঙ্গে সেবা পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন দিনে যদি আমরা ক্ষমতায় আসি, এই দেশে মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না, চিকিৎসার অভাবে মারা যাবে না, চাকরির জন্য টাকা নিয়ে নেতাদের দারেদারে ঘুরতে হবে না। আমরা ন্যায়ের পক্ষে কাজ করব, ইনশাআল্লাহ।’

হাফেজ মাওলানা মুহাম্মাদুল হুসাইন সাদ্দামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, দামুড়হুদা উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটো, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের লেকচারার হাফেজ সাইফুল্লাহ মানসুর।

মাওলানা মিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমাঈল হোসেন, সহসভাপতি মঞ্জুরুল করিম লাভলু, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।



কমেন্ট বক্স