রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সরকারি শিশু পরিবারে শীতবস্ত্র ও খেলার সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৪ ইং
মেহেরপুরে সরকারি শিশু পরিবারে শীতবস্ত্র ও খেলার সামগ্রী বিতরণ

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে এই শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে পোশাক ও খেলার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন ও সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ। জেলা প্রশাসকের হাত থেকে শীতবস্ত্র ও খেলনা সামগ্রী উপহার পাওয়ায় সরকারি শিশু পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করে।



কমেন্ট বক্স