রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাসকররায় জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৪ ইং
আলমডাঙ্গার খাসকররায় জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বৈঠকে সভাপতিত্ব করেন মো. হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মো. আ. মান্নান, সহসভাপতি মো. ছমিরুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মো. আ. রশীদ, তারবিয়্যাত বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান প্রমুখ। বৈঠকে উপজেলা মেহমান ওয়ার্ড রিপোর্ট কীভাবে করতে হয়, তা বুঝিয়ে দেন এবং প্রত্যেক ওয়ার্ড থেকে ২ জন সুধী, ৪ জন কর্মী ও ৫ জন সহযোগী তৈরির নির্দেশ দেন। বৈঠক পরিচালনা করেন খাসকররা ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান বকুল।



কমেন্ট বক্স