রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হান্নানকে হত্যার হুমকির অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২৪ ইং
দর্শনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হান্নানকে হত্যার হুমকির অভিযোগ

দর্শনার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ায় বসতভিটার সীমানা প্রাচীন নির্মাণকে কেন্দ্র করে দর্শনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মৃত লাল মোহাম্মদের ছেলে আব্দুল হান্নানকে (৩৬) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় আব্দুল হান্নান জানান, গত ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় তাকে হত্যার হুমকি দেন একই গ্রামের খন্দকার সাইফুল আজমের ছেলে খন্দকার সাহাব উদ্দিন (ফাহাদ)। এ ঘটনায় তিনি ৭ ডিসেম্বর রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘বিবাদীরা আমার বসতভিটার কিছু অংশ জোরপূর্বক দখল করে বিভিন্ন সময় নানা হুমকি-ধমকি দিচ্ছে।’ এ বিষয় জানতে খন্দকার সাহাব উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স