রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী রবিউলকে ছুরিকাঘাতে জখম

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী রবিউলকে ছুরিকাঘাতে জখম

চুয়াডাঙ্গায় রবিউল ইসলাম (৩০) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। জখম রবিউল ইসলাম ওই এলাকার ফারুক হোসেনের ছেলে এবং আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে জানায়, পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় রবিউল ইসলাম জরুরি বিভাগে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। জরুরি চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ‘রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জেনেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি ক্ষতিয়ে দেখছি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স