রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চার দফা দাবিতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
চার দফা দাবিতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, নতুন পদ সৃজন, আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূিচ পালন করেছেন ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝিনাইদহ ম্যাটস ও তোফাজ্জেল হোসেন ম্যাটসের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক শাহরিয়ার পরশ, ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থী নাজমুল হাসান, মঈন উদ্দিন, আদিত্য কর্মকার, মিলি, সাগর পালসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা, সতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ১ বছরের ভাতাসহ ৪ দফা বাস্তবায়নের দাবি জানান।



কমেন্ট বক্স