রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নববধূ রেশমার মৃত্যুর ৪ দিন পর মামলা

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় নববধূ রেশমার মৃত্যুর ৪ দিন পর মামলা

আলমডাঙ্গায় স্বামীর বাড়িতে নববধূ রেশমার মৃত্যুর চারদিন পর তার মা বাদী হয়ে মামলা করেছেন। রেশমার স্বামী রিপন, দেবর, দুই ভাশুর ও শাশুড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যায় প্ররোচণাসহ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তুলে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন তিনি।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে অ্যাড. মানি খন্দকার, অ্যাড. নওশের আলী, অ্যাড. জিল্লুর রহমান জালাল, মানবাধিকার সেলের নারী নেত্রী রউফুন নাহার রীনা ও ভুক্তভোগী মা-বাব-ভাই ও এলাকাবাসীরা আলমডাঙ্গা থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আত্মহত্যার প্ররোচণার ধারা ৯(ক) ও যৌতুকের দাবিতে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে ১১(গ) ধারায় মামলা করে। মামলায় রেশমার স্বামী রফিকুল ইসলাম রিপন, শিপন, মোছা. রিজিয়া খাতুন, সাদিমান ও কাশেমকে আসামি করা হয়। উল্লেখ্য, গত গত ৫ ডিসেম্বর শ্বশুর বাড়ি আলমডাঙ্গা ডাউকি মন্ডলপাড়া থেকে নববধূ রেশমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স