রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিনমজুর নিহত

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৪ ইং
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিনমজুর নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খোবির উদ্দিন (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার আসমানখালী বাজারের বন্দরভিটা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত খোবির উদ্দিন (৫৫) হাঁপানিয়া দক্ষিণপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি আসমানখালী বাজার ও পান বরজসহ বিভিন্ন স্থানে কৃষি দিনমজুর হিসেবে কাজ করতেন স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে কাজ শেষে বাড়ি বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন খোবির। পথে বন্দরভিটা মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি সাহেবপুর গ্রামের মো. দীনু ড্রাইভারের ছেলে হোসাইন আহমেদ (১৬) চালাচ্ছিল। ট্রাকটি আসমানখালী বাজারে পান লোড করার জন্য পিছনের দিকে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স