রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিরোধপূর্ণ জমির বসত বাড়িতে অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২৪ ইং
দর্শনায় বিরোধপূর্ণ জমির বসত বাড়িতে অগ্নিকাণ্ড

দর্শনার দক্ষিণ চাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বাড়ি পুড়ে যাওযায় দীর্ঘ ১৮ দিন ধরে কখনও খোলা আকাশের নিচে ও পরের বাড়িতে বসবাস করছে এক নিরীহ পরিবার। এ ঘটনায় মোমিনুল ইসলাম চুয়াডাঙ্গা সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমি আমার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলাম। গত ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে দিনের বেলায় বসতঘর পুড়িয়ে দেয় দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে নিজাম, হাসান ও সিংনগর গ্রামের তোতা।
এ বিষয়ে মৃত নাজিম উদ্দীনের ছেলে নিজাম বলেন, ‘জমি আমার। জমির দলিল ও খাজনা খারিজ সব আছে। তাই আমি ঘর ভেঙে দিয়েছি। তবে বসতবাড়িতে কারা আগুন দিয়েছে আমার জানা নেই।’



কমেন্ট বক্স