রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজান (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মহেশপুর ও ঢাকায় ভর্তি করা হয়েছে। নিহত সিজান কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার জিন্নাহনগর-দত্তনগর সড়কের সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিজান এবং তার ছোট ভাই রিফাত মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে ফুফুুর বাড়ি থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুরে ফেরার পথে পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিজান ও তার ছোট ভাই রিফাত (২১) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন গুরুতর ভাবে আহত হয়। পরে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিজানকে ঢাকায় রেফার্ড করেন এবং রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিজান গতকাল শনিবার সকালে মৃত্যুবরণ করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার্ড করা হয়েছে বলে শুনেছি।



কমেন্ট বক্স