রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফতেপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
ফতেপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন


ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহিলা দল গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনউদ্দীন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা (দিপা)।
প্রধান বক্তা ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন। বিশেষ অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক উমর আলী ভুইয়া, মহেশপুর থানা বিএনপির সদস্য সোলাইমান হক, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সজল মিয়া।
এসময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের উপস্থিতিতে হাত তুলে কণ্ঠ ভোটে ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলে সালমা আক্তারকে সভাপতি ও জোসনা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভা সঞ্চালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আহাম্মদ।



কমেন্ট বক্স