বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর যুব বিভাগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফুল ইসলাম জোয়ার্দার সভাপতি ও সায়মুম শাহরিয়ারকে সেক্রেটারি দায়িত্ব পেয়েছেন।
গতকাল শনিবার বাদ আসর কমিটি গঠন উপলক্ষে উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন ও সেক্রেটারি ইব্রাহিম খলিল।
আরও উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়নের যুব সভাপতি ওমর আলী, যুবনেতা আশিকুর রহমান প্রতিক, শিমুল আহমেদ, আবু বকর সিদ্দিক, সোহেল তানভির, জায়েদ হাসান, শাহিন কুতুব প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন