রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
ঝিনাইদহে সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে

ঝিনাইদহে সামিউল আলম সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার পল্লব কুমার সাহা এবং রানার্সআপ হয়েছেন ঢাকার মাসুদ হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় মর্নিং গ্লোরী চেস ক্লাব ঝিনাইদহের আয়োজনে ভেন্যু: আয়োজন কমিউনিটি হল (আহার রেস্টুরেন্ট) ঝিনাইদহ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ ও ৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়া মর্নিং গ্লোারী চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রতন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কালীচরণ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পি এল সি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তারিক, সমাজসেবক ও ব্যবসায়ী সুব্রত বসু বাপ্পি। ঢাকা সিলেটসহ সারা দেশের মোট ৭৪ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২০ জনের বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।



কমেন্ট বক্স