রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার মহিষাভাগাড় থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় আশারত নামের এক জেলে মাছ ধরতে গিয়ে পানির মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না কীভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।



কমেন্ট বক্স