রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫৫৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন শেখ সেলিম।

অনুষ্ঠানের শুরুতে গীতিকার প্রয়াত আবু জাফরের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, এম এ হামিদ, বনলতা, নটরাজ হারুন অর রশিদ, কাজল গুরু, আব্বাস উদ্দীন, মিম্মা সুলতানা, শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর, সুমন ইকবাল, আবু নাসিফ খলিল, সুমন মালিক, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।

স্বরচিত লেখার উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি সরদার আলী হোসেন, গোলাম কবীর মুকুল, হুমায়ূন কবীর, আবু নাসিফ খলিল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল। আসরে অনুভূতি ব্যক্ত করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, আসমানী খাতুন, লাইলী বেগম প্রমুখ।



কমেন্ট বক্স