আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা কৃষি অফিস প্রাঙ্গণে এ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক কৃষকদের ব্যাপক সহায়তা প্রদান করে চলেছেন। আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার ৬০ জন কৃষককে বোরো হাইব্রিড জাতের ধান বীজ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, সহকারী কৃষি সম্প্রসার অফিসার মো. আকরাম হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন