রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

‘আঠারোর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’ এ স্লোগানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জীবননগর উপজেলা অফিসের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২ পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান ও উপজেলা বিআরডিবি অফিসার হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বানুসহ সকল শিক্ষক, কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা।



কমেন্ট বক্স