দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কারিতাস বাংলাদেশ ঝউউই প্রকল্পের আয়োজনে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, কার্পাসডাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাজিবার রহমান।
এছাড়া ইউপি সদস্য, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মণ্টু, মাহবুবুর রহমান, আ.সালাম, বিল্লাল হোসেন, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, উদ্যোক্তা হারুনার রশীদ, হীরা খাতুন ওমেদুল হক, কারিতাস এসডিডি প্রকল্পের কার্পাসডাঙ্গা উন্নয়ন কমিটির সভাপতি সুদিন সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দীন, আনসার আলী, আহসান হাবিব ও কিতাব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসডিডি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।
সমীকরণ প্রতিবেদন